মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৮৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আহযাবের যুদ্ধে মুজাহিদগণের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন: একপর্যায়ে তাঁদের নামায ছুটে যায় এবং এই যুদ্ধে শত্রুসেনাদের জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর বদ দু'আ
২৮৭. আবদুল্লাহ্ ইব্ন আবূ আওফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) খন্দকের দিনে শত্রুদলের জন্যে বদ দু'আ করে বলেছিলেন
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ هَازِمِ الْأَحْزَابِ أَهْزِمُهُمْ وَزَلْزِلُهُمْ .
হে আল্লাহ্! কিতাব অবতীর্ণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, শত্রুদলকে পরাজয় দানকারী ওদেরকে পরাজিত করে দিন এবং তাদের পা নড়বড়ে করে দিন।

كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فيما ابداه المجاهدون من الشجاعة والاستبسال في القتال
عن عبد الله بن أبي أوفي (1) قال دعا رسول الله صلي الله عليه وسلم علي الأحزاب فقال اللهم منزل الكتاب سريع الحساب هازم الأحزاب اهزمهم وزلزهم