মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৬৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: উহুদ যুদ্ধ, যোদ্ধাগণ এবং তাতে শহীদ হওয়া ব্যক্তিগণ প্রসঙ্গে
২৬৩. ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) উহুদ দিবসে শহীদগণের দেহ থেকে লোহা এবং চামড়া জাতীয় দ্রব্য সামগ্রী ও অস্ত্রশস্ত্র খুলে নেয়ার আদেশ দিলেন এবং বললেন ওদেরকে ওদের জামা কাপড় ও রক্তসহ দাফন করে দাও।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في أمور شتي تتعلق بالقتال والمقاتلين وشهداء أحد
عن ابن عباس (1) قال امر رسول الله - صلى الله عليه وسلم - يوم أحد بالشهداء أن ينزع عنهم الحديد والجلود وقال ادفنوهم بدمائهم وثيابهم