মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৫২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: উহুদ যুদ্ধের ঘটনা, সৈন্যদের সারিবদ্ধতা, নেতৃত্ব, নেতার আনুগত্য এবং তার বিরোধিতার কুফল
২৫২. আবু ইসহাক থেকে বর্ণিত, বারা ইব্‌ন আযিব (রা) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) উহুদ দিবসে গিরিপথের গোলন্দাজ বাহিনীর সেনাপতি নিযুক্ত করেছিলেন আবদুল্লাহ্ ইবন জুবায়র (রা) কে। গোলন্দাজ সেনাদের সংখ্যা ছিল ৫০ জন। রাসূলুল্লাহ (ﷺ) ওদেরকে যথোপযুক্ত স্থানে নিয়োজিত করে দিয়ে বলেছিলেন, তোমরা যদি দেখতে পাও যে, আমরা পরাজিত হয়েছি, কাকপক্ষী আমাদের গোশত খাচ্ছে তবুও পুনঃনির্দেশ না পাঠানো পর্যন্ত তোমরা তোমাদের স্থান ত্যাগ করবে না। অন্যদিকে তোমরা যদি দেখতে পাও যে, আমরা শত্রুর বিরুদ্ধে জয়ী হয়ে ওদের পদতলে পিষ্ট করে দিচ্ছি তবুও পুনঃ নির্দেশ না পাঠানো পর্যন্ত তোমরা তোমাদের এই স্থান ত্যাগ করবে না। যুদ্ধ হবার পর মুসলমানগণ শত্রুপক্ষকে পরাজিত করে দিল। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম আমরা দেখতে পাচ্ছিলাম যে, শত্রুপক্ষের মহিলাগণ কাপড় গুটিয়ে জীবন বাঁচানোর জন্যে দৌড়ে পাহাড়ের ওপর উঠছিল। তাদের পায়ের গোছা ও নুপুরগুলো প্রকাশ্যে দেখা যাচ্ছিল। এসময়ে হযরত আবদুল্লাহ্-এর অধীন গোলন্দাজ সেনাগণ বলল, ওহে লোকজন চল নেমে যাই গনীমত সংগ্রহ করি। তোমাদের সাথিগণ তো জয়ী হয়েছে তাহলে আর কিসের অপেক্ষা? হযরত আবদুল্লাহ্ ইব্‌ন জুবায়র বললেন, সৈনিকগণ! তোমরা কি রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ ভুলে গিয়েছ? তারা বলল, আল্লাহর কসম আমরা শত্রুপক্ষের পরাজিত লোকদের নিকট যাব এবং গনীমতের মাল সংগ্রহ করব। ওরা যখন নেমে এল তখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া হল তারা পরাজয় বরণ করল। এটাই কুরআনের ঘোষণা যে, "রাসূলুল্লাহ (ﷺ) ওদেরকে পেছন থেকে ডাকছিলেন।” তখন মাত্র ১২ জন পুরুষ ছাড়া অন্য কেউ রাসূলুল্লাহ (ﷺ) এর পাশে ছিল না। এসময়ে ওরা আমাদের ৭০ জন লোককে হত্যা করে। রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবিগণ (রা) বদর দিবসে ৭০ জন কাফিরকে হত্যা এবং ৭০ জন কাফিরকে বন্দী করেছিলেন।

উহুদ দিবসের এ পর্যায়ে এসে আবু সুফিয়ান ডেকে ডেকে বলছিল, তোমাদের মধ্যে কি মুহাম্মাদ আছে? তোমাদের মধ্যে কি মুহাম্মাদ আছে? তোমাদের মধ্যে কি মুহাম্মাদ আছে? রাসূলুল্লাহ (ﷺ) উত্তর দিতে নিষেধ করলেন। এরপর আবু সুফিয়ান বলল তোমাদের মধ্যে আবূ কুহাফার পুত্র (আবূ বকর ছিদ্দিক) আছে? তোমাদের মধ্যে কি আবু কুহাফার পুত্র আছে? তোমাদের মধ্যে কি খাত্তাবের পুত্র (উমার রা.) আছে? তোমাদের মধ্যে কি খাত্তাবের পুত্র আছে? এরপর সে তার নিজ সৈনিকদেরকে লক্ষ্য করে বলল, ওদের সকলেই নিহত হয়েছে। তোমরা ওদেরকে শেষ করে দিয়েছ। এবার হযরত উমার (রা) নিজেকে সংযত রাখতে পারেননি। তিনি বলে উঠলেন আল্লাহর কসম ওহে আল্লাহর দুশমন। তোমার ঘোষণা মিথ্যা। তুমি যাদের কথা উল্লেখ করেছ তাদের সকলেই জীবিত আছেন, তোমার জন্যে অবশিষ্ট রয়েছে যা তোমাকে দুঃখ দিবে। আবু সুফিয়ান বলল, আজকের দিন বদর দিনের প্রতিশোধ। যুদ্ধে একবার একপক্ষ আরেকবার অন্যপক্ষ জয়ী হয়। তোমাদের লোকদের মধ্যে তোমরা অঙ্গহানি করা-নাক, কান কাটা লাশ পাবে আমরা এরূপ করার নির্দেশ দেইনি এবং তাতে আমরা অখুশীও নই। এরপর সে ছন্দে ছন্দে বলে যাচ্ছিল, হুবল প্রতিমার জয় হোক-হোবল প্রতিমার জয় হোক। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কি তার জবাব দিবে না? সাহাবীগণ বললেন ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! কি বলে জবাব দিব? তিনি বললেন, তোমরা বল, আল্লাহ্ সর্বোচ্চ, আল্লাহ্ সুমহান। আবু সুফিয়ান বলল, আমাদের উয্যা প্রতিমা আছে তোমাদের উয্যা প্রতিমা নেই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন তোমরা কি জবাব দিবে না? তাঁরা বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) কি বলে জবাব দিব? তিনি বললেন তোমরা বল, আল্লাহ্ আমাদের প্রভূ, তোমাদের কোন প্রভু নেই।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب خبر موقعة أحد وتنظيم الصفوف والقيادة ووجوب طاعة الامام وسوء مخالفته
عن أبي أسحق (6) أن البراء بن عازب قال جعل رسول الله - صلى الله عليه وسلم - علي الرماة (7) يوم أحد وكانوا خمسين رجلا عبد الله بن جبير (8) قال ووضعهم موضعاً وقال إن رأيتمونا تخطفنا الطير فلا تبرحوا حتي أرسل اليكم (9) ان رأيتمونا ظهرنا على العدو وأوطأناهم فلا تبرحوا حتي أرسل اليكم، قال فهزموهم قال فانا والله رأيت النساء يشتددن (1) علي الجبل وقد بدت سوقهن (2) وخلا خلهن رافعات ثيابهن؛ فقال أصحاب عبد الله بن جبير الغنيمة أي قوم الغنيمة (3) ظهر أصحابكم فما تنظرون؟ قال عبد الله بن جبير أنسيتم ما قال لكم رسول الله (4) - صلى الله عليه وسلم - قالوا انا والله لنأتين الناس فلنصيبن من الغنيمة (5) فلما أتوهم صرفت وجوهم (6) فأقبلوا منهزمين فذلك الذي يدعوهم الرسول - صلى الله عليه وسلم - في أخراهم (7) فلم يبق مع رسول الله - صلى الله عليه وسلم - غير اثني عشر رجلا (8) فأصابوا منا سبعين رجلا وكان رسول الله - صلى الله عليه وسلم - وأصحابه أصاب من المشركين يوم بدر أربعين ومائة، سبعين أسيرا وسبعين قتيلا، فقال أبو سفيان أفي القوم محمد؟ أفي القوم محمد؟ أفي القوم محمد؟ ثلاثا فنهاهم رسول الله - صلى الله عليه وسلم - أن يجيبوه، ثم قال أفي القوم ابن أبي قحافة؟ أفي القوم ابن أبي قحافة؟ أفي القوم ابن الخطاب؟ أفي القوم ابن الخطاب؟ ثم أقبل علي أصحابه فقال أما هؤلاء فقد قتلوا وقد كفيتموهم، فما ملك عمر نفسه ان قال كذبت والله يا عدو الله ان الذين عددت لأحياء كلهم وقد بقي لك ما يسوءك، فقال يوم بيوم بدر (9) والحرب سجال، انكم ستجدون في القوم مثلة (10) لم آمر بها ولم تسؤني (11) ثم أخذ يرتجز أعل هبل أعل هبل (12) فقال رسول الله - صلى الله عليه وسلم - ألا تجيبونه؟ قالوا يا رسول الله ما نقول؟ قال قولوا الله أعلي وأجل، قال إن العزي (1) لنا ولا عزي لكم، فقال رسول الله - صلى الله عليه وسلم - ألا تجيبونه؟ قالوا يا رسول الله وما نقول؟ قال قولوا الله مولانا (2) ولا مولي لكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৫২ | মুসলিম বাংলা