মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৫১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
উহুদ যুদ্ধ বিষয়ক পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: উহুদ যুদ্ধের পূর্বক্ষণে দেখা রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বপ্ন
২৫১. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, আমি স্বপ্নে দেখেছি আমি যেন একটি মেষকে তাড়া করছি এবং আমার তরবারির ধারালো অংশ যেন ভেঙ্গে গিয়েছে। আমি তার ব্যাখ্যা করেছি যে, আমি শত্রুপক্ষের পতাকাবাহীকে হত্যা করব আর আমার পরিবারের কোন একজন নিহত হবে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب ما جاء في غزوة احد

باب ما رآه النبي صلي الله عليه وعلي آله وصحبه وسلم قبل وقعة أحد
عن أنس بن مالك (2) أن رسول الله - صلى الله عليه وسلم - قال رأيت فيما يري النائم كأني مردف كبشا وكأن ظبة (3) سيفي انكسرت فأولت أني أقتل صاحب الكتيبة (4) وأن رجلا من أهل بيتي يقتل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৫১ | মুসলিম বাংলা