মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৫০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
উহুদ যুদ্ধ বিষয়ক পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদ: উহুদ যুদ্ধের পূর্বক্ষণে দেখা রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বপ্ন
পরিচ্ছেদ: উহুদ যুদ্ধের পূর্বক্ষণে দেখা রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বপ্ন
২৫০. জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, আমি স্বপ্নে দেখলাম যে, আমি যেন একটি সুরক্ষিত বর্মের মধ্যে আছি এবং দেখলাম একটি জবাই করা গাভী। অতঃপর আমি তার ব্যাখ্যা করলাম যে, সুরক্ষিত বর্ম হল মদীনা নগরী আর গাভী হল আল্লাহর কসম কল্যাণ ও ভাল। এরপর তিনি সাহাবীদেরকে বললেন আমরা যদি মদীনা নগরীতে অবস্থান করি তাহলে ওরা আমাদের নগরীতে প্রবেশ করলে আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারব। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ (ﷺ), আল্লাহর কসম ওই শত্রুপক্ষ জাহেলী যুগে আমাদের এই মদীনা নগরীতে প্রবেশ করতে পারেনি। তাহলে ইসলামী যুগে তারা কেমন করে আমাদের নগরীতে প্রবেশ করবে? বর্ণনাকারী আফফান তাঁর বর্ণনায় বলেছেন যে, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, "তোমরা যা চাচ্ছ তা-ই হবে”। এরপর তিনি যুদ্ধাস্ত্রে সজ্জিত হলেন। আনসারীগণ নিজেদের মধ্যে বলাবলি করল যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছি হায়। তারা তাঁর নিকট এসে বলল হে আল্লাহর নবী! আপনি যা চাচ্ছেন তা-ই করুন। তিনি বলেন যুদ্ধাস্ত্র পরিধান করার পর যুদ্ধ না করে তা খুলে ফেলা কোন নবীর জন্যে সমীচীন নয়।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب ما جاء في غزوة احد
باب ما رآه النبي صلي الله عليه وعلي آله وصحبه وسلم قبل وقعة أحد
باب ما رآه النبي صلي الله عليه وعلي آله وصحبه وسلم قبل وقعة أحد
عن جابر بن عبد الله (2) أن رسول الله - صلى الله عليه وسلم - قال رأيت كأني في درع حصينة ورأيت بقرا منحرة (3) فأولت أن الدرع الحصينة المدينة وأن البقر هو والله خير (4)، قال فقال لأصحابه لو انا أقمنا بالمدينة فان دخلوا علينا فيها قاتلناهم؟ فقالوا يا رسول الله والله ما دخل علينا فيها في الجاهلية فكيف يدخل علينا فيها في الاسلام؟ قال عفان في حديثه فقال شأنكم اذاً (1) قال فلبس لامته قال فقالت الأنصار رددنا علي رسول الله - صلى الله عليه وسلم - رأيه فجاءوا فقالوا يا نبي الله شأنك اذا، فقال إنه ليس لنبي إذا لبس لامته أن يضعها حتي يقاتل