মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৪৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
উহুদ যুদ্ধ বিষয়ক পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: উহুদ যুদ্ধের পূর্বক্ষণে দেখা রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বপ্ন
২৪৯. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বদর যুদ্ধের দিবসে যুলফিকার তরবারিটির মালিকানা প্রাপ্ত হন। সেটিকে কেন্দ্র করেই তিনি উহুদ দিবসের স্বপ্নটি দেখেন। তিনি বললেন, আমি স্বপ্নের মধ্যে আমার যুলফিকার তরবারিতে ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙ্গন চিহ্ন দেখতে পেলাম। অতঃপর আমি তার ব্যাখ্যা করলাম যে, এটি দ্বারা তোমাদের পরাজয় বুঝানো হয়েছে। আমি দেখলাম যে, আমি একটি মেষকে পেছন দিক থেকে তাড়া করছি। আমি ব্যাখ্যা করলাম যে, সেটি শত্রুপক্ষের মেষ। আমি দেখলাম যে, আমি মজবুত ও সুদৃঢ় বর্ম পরিধান করে আছি। আমি ব্যাখ্যা করলাম যে, সুরক্ষিত বর্ম হল মদীনা নগরী। আমি দেখলাম যে, একটি গাভী জবাই করা হচ্ছে। আল্লাহর কসম গাভী তো ভাল-আল্লাহর কসম গাভী তো ভাল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) যা যা বলেছেন তা তা ঘটেছে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب ما جاء في غزوة احد

باب ما رآه النبي صلي الله عليه وعلي آله وصحبه وسلم قبل وقعة أحد
عن أبن عباس (1) قال تنفل رسول الله - صلى الله عليه وسلم - سيفه ذا الفقار يوم بدر وهو الذي رأى فيه الرؤيا يوم أحد، فقال رأيت في سيفي ذي الفقار فلافأولته فلا (بفتح الفاء وتشديد اللام منونة) يكون فيكم (أي انهزاما) ورأيت أني مردف كبشا فأولته كبش الكتيبة، ورأيت أني في درع حصينة فأولتها المدينة ورأيت بقرا تذبح فبقر والله خير فبقر والله خير، فكان الذي قال رسول الله - صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান