মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৪৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: কা'ব ইব্‌ন আশরাফ-এর হত্যাকাণ্ড
২৪৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কা'ব হত্যায় প্রেরিত সেনাদলের সাথে বাকী আল গারকাদ পর্যন্ত পায়ে হেঁটে এলেন। এরপর ওদেরকে অভিযানে প্রেরণ করলেন। তিনি বললেন, আল্লাহ্ নামে তোমরা এগিয়ে যাও। তাদের জন্যে দুআ করে তিনি বললেন, হে আল্লাহ্! আপনি ওদেরকে সাহায্য করুন। অর্থাৎ কা'ব ইব্‌ন আশরাফ হত্যায় প্রেরিত সেনাদলকে সাহায্য করুন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في قتل كعب بن الأشرف
عن ابن عباس (1) قال مشي رسول الله صلي الله عليه وسلم الي بقيع الغرقد ثم وجههم وقال انطلقوا علي اسم الله وقال اللهم أعنهم يعني النفر الذين وجههم الي كعب بن الأشرف
tahqiqতাহকীক:তাহকীক চলমান