মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৪৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: হযরত আলী (রা)-এর সাথে হযরত ফাতিমা যাহরা (রা)-এর বিবাহ
২৪৭. আবদুর রায্যাক-হুসায়ন ইবন আলী, হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেছিলেন যে, বদর যুদ্ধের প্রাপ্ত সম্পদ থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যৌথভাবে আমি একটি উট পেয়েছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) সেটির সাথে আরো একটি উট আমাকে দিয়েছিলেন। একদিন জনেক আনসারীর বাড়ীর দরজায় সেগুলোকে বেঁধে রাখি। আমার ইচ্ছা ছিল যে, আমি কিছু ইযখির ঘাস সংগ্রহ করে উটের পিঠে করে নিয়ে সেগুলো বিক্রি করব। আমার সাথে বনু কায়নুকা গোত্রের এক কারিগর ছিল। আমি সেগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে ফাতিমা (রা) এর সাথে আমার বিয়ের ওলিমার আয়োজন করার ইচ্ছা করেছিলাম। এদিকে হযরত হামযা ইব্ন আবদুল মুত্তালিব ওই আনসারীর গৃহে মদ পান করছিলেন। একপর্যায়ে তিনি তরবারি নিয়ে উট দুটোর উপর হামলা করলেন। তিনি সেগুলোর কুঁজ কেটে ফেললেন এবং কোমর ফাঁক করে কলিজা দুটো বের করে আনলেন। বর্ণনাকারী বলেন আমি ইব্ন শিহাবকে জিজ্ঞেস করেছিলাম যে, কুঁজও কি কেটে ফেলেছিল? তিনি বললেন, হাঁ তা কেটে নিয়ে গিয়েছিল। হযরত আলী (রা) বলেন আমি এই দৃশ্য দেখলাম। তাতে আমি আতংকিত হয়ে পড়লাম। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর দরবারে উপস্থিত হলাম। সেখানে হযরত যায়েদ ইবন হারিছা ছিলেন। আমি আদ্যোপান্ত ঘটনা তাঁকে জানালাম। তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হলেন। তাঁর সাথে যায়েদ ইব্ন হারিছা ছিলেন। তিনি এসে হামযার নিকট গেলেন এবং তাঁর প্রতি ক্ষোভ প্রকাশ করলেন। হামযা বড় বড় চোখে রাসূলুল্লাহ (ﷺ) কে বারবার দেখছিল এবং বলছিল, “তোমরা আমার পিতার দাস ছাড়া অন্য কিছু কি”? অবস্থা বেগতিক দেখে রাসূলুল্লাহ (ﷺ) সেখান থেকে পেছনের দিকে সরে এলেন এবং ওদেরকে ছেড়ে নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। এটি ছিল মদপান হারাম হবার পূর্বের ঘটনা।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى زوراج على بفاطمة الزهراء رضى الله عنهما
حدثنا عبد الرازق (7) أنبأنا ابن جريح حدثني ابن شهاب عن علي بن حسين ابن علي عن أبيه حسين بن علي عن علي بن أبي طالب رضي الله عنه قال قال علي أصبت شارفا مع رسول الله - صلى الله عليه وسلم - في المغنم يوم بدر وأعطاني رسول الله - صلى الله عليه وسلم - شارفا أخري فأنختهما يوما عند باب رجل من الأنصار وأنا أريد أن أحمل عليهما إذخرا لأبيعه ومعي صائغ من بني قينقاع لأستعين به علي وليمة فاطمة، وحمزة بن عبد المطلب يشرب في ذلك البيت (1) فثار (2) اليهما حمزة بالسيف فجب اسنمتها وبقر خواصرهما ثم أخذ من أكبادهما، قلت لابن شهاب ومن السنام؟ قال جب اسنمتها فذهب بها (3)، قال فنظرت الي منظر أفظعني (4) فأتيت نبي الله - صلى الله عليه وسلم - وعنده زيد بن حارثة فأخبرته الخبر: فخرج ومعه زيد فانطلق معه فدخل علي حمزة فتغيط عليه (5) فرجع حمزة بصره (6) فقال هل أنتم الا عبيد لأبي فرجع رسول الله - صلى الله عليه وسلم - يقهقر حتي خرج عنهم وذلك قبل تحريم الخمر