মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৪৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: হযরত আলী (রা)-এর সাথে হযরত ফাতিমা যাহরা (রা)-এর বিবাহ
২৪৫. হযরত আলী (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট তাঁর কন্যা ফাতিমা (রা) কে বিয়ে করার প্রস্তাব দেয়ার মনস্থ করেছিলাম। পরে মনে মনে বললাম, আমার তো কোন সহায়-সম্পদ নেই কিভাবে প্রস্তাব দিব? শেষ পর্যন্ত চিন্তা করলাম যে, তাঁর সাথে তো আমার আত্মীয়তা ও সুসম্পর্ক আছে। এ প্রেক্ষিতে আমি বিয়ের প্রস্তাব দিই। তিনি আমাকে বললেন, তোমার নিকট কি কোন সহায় সম্পদ আছে? আমি বললাম, না, নেই। তিনি বললেন ওইদিন আমি তোমাকে যে খুরতুমী যুদ্ধ বর্মটি দিয়েছিলাম সেটি কোথায়? আমি বললাম, সেটি আমার নিকট আছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন সেটিই তুমি (মোহর রূপে) ফাতিমাকে দিয়ে দিবে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى زوراج على بفاطمة الزهراء رضى الله عنهما
عن على رضى الله عنه (5) قال أردت أن أخطب الى رسول الله - صلى الله عليه وسلم - ابنته فاطمة رضى الله عنها فقلت مالى من شئ فكيف، ثم ذكرت صلته وعائدته فخطبتها اليه، فقال هل لك من شئ؟ قلت لا، فقال فأين درعك * التى أعطيتك يوم كذا كذا؟ قال هى عندى، قال فأعطها اياها