মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৪৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বদর যুদ্ধের তারিখ, মুহাজির ও আনসার যোদ্ধাদের সংখ্যা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়
২৪৪. আবদুল্লাহ্ ইব্ন ছা'লাবাহ ইবন সুআঈর (রা) থেকে বর্ণিত যে, বদর দিবসে দু'পক্ষ মুখোমুখি হবার পর আবু জাহল বলেছিল হে আল্লাহ্! সে তো আমাদের সাথে আত্মীয়তা ছিন্ন করেছে এবং আমাদের নিকট এমন একটি বিষয় নিয়ে এসেছে যা আমরা চিনি না। সুতরাং প্রত্যুষে আপনি তাকে পরাজিত করে দিবেন। এভাবে সে আল্লাহর নিকট বিজয় প্রার্থনা করেছিল।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تاريخ غزوة بدر وعدد رجالها من المهاجرين والأنصار رضى الله عنهم وأمور متفرقة تتعلق بها
عن عبد الله بن ثعلبة (1) بن صعير أن أبا جهل قال حين التقى القوم (2) اللهم أقطعنا الرحم وأتانا بما لا نعرفه فأحنه الغداة (3) فكان المستفتح