মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৩৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বদর যুদ্ধের তারিখ, মুহাজির ও আনসার যোদ্ধাদের সংখ্যা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়
২৩৯. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বদর যুদ্ধ শেষ করার পর তাঁকে বলা হয়েছিল যে, এবার আবূ সুফয়ানের বাণিজ্যিক কাফেলা আক্রমণ করুন। ওদেরকে রক্ষা করার এখন কেউ নেই। তখন বন্দী অবস্থায় হযরত আব্বাস (রা) ডেকে বললেন, না- আপনার জন্য তেমনটি করা সমীচীন হবে না। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, কেন সমীচিন হবে না? হযরত আব্বাস (রা) বললেন এজন্য যে, মহান আল্লাহ্ আপনাকে দু' কাফেলার একটিতে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন এবং একটিতে সেই প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تاريخ غزوة بدر وعدد رجالها من المهاجرين والأنصار رضى الله عنهم وأمور متفرقة تتعلق بها
وعنه أيضا (3) قال قيل للنبى - صلى الله عليه وسلم - حين فرغ من بدر عليك العير (4) ليس دونها شئ (5) قال فناداه العباس (6) وهو أسير فى وثاقه لا يصلح (وفى رواية إنه لا يصلح لك) (7) قال فقال له النبى صلى الله عليه وعلى آله وسلم لم؟ قال لأن الله عز وجل وعدك (وفى روايه انما وعدك) احدى الطائفتين (8) وقد أعطاك ما وعدك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৩৯ | মুসলিম বাংলা