মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৪০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বদর যুদ্ধের তারিখ, মুহাজির ও আনসার যোদ্ধাদের সংখ্যা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়
২৪০. আব্বাস ইবন সাহল থেকে অথবা হামযা ইব্‌ন আবু উসায়দ থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, বদর দিবসে আমরা এবং শত্রুপক্ষ যখন মুখোমুখি দাঁড়ালাম তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বললেন, যখন ওরা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তখন তোমরা তাদের প্রতি তীর নিক্ষেপ করবে। আমার মনে হয় তিনি এটাও বলেছিলেন যে, তোমরা তোমাদের বর্শা ও তীরগুলো যথাসম্ভব কম ব্যয় করবে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تاريخ غزوة بدر وعدد رجالها من المهاجرين والأنصار رضى الله عنهم وأمور متفرقة تتعلق بها
عن عباس بن سهل (10) وحمزة بن أبى أسيد عن أبيه قال لما التقينا نحن والقوم يوم بدر قال رسول الله - صلى الله عليه وسلم - ... يومئذ لنا اذا اكثبوكم (11) يعنى غشوكم فارموهم بالنبل، وأراه قال واستبقوا نبلكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান