মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৩৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বদর যুদ্ধের তারিখ, মুহাজির ও আনসার যোদ্ধাদের সংখ্যা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়
২৩৮. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩। মুহাজির ৭৬ এবং অবশিষ্টগণ আনসার। রামাদান মাসের ১৭ তারিখ জুমুআবার মুশরিকদের পরাজয় ঘটে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تاريخ غزوة بدر وعدد رجالها من المهاجرين والأنصار رضى الله عنهم وأمور متفرقة تتعلق بها
عن ابن عباس (2) انه قال ان أهل بدر كانوا ثلاثمائة وثلاثة عشر رجلا. وكان المهاجرون ستة وسبعين، وكان هزيمة أهل بدر لسبع عشرة * يوم الجمعة فى شهر رمضان
tahqiqতাহকীক:তাহকীক চলমান