মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৩৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বদর যুদ্ধে উমাইয়ার নিহত হওয়া সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ) এর পূর্ব ঘোষণা এবং তা ঘটবার পূর্বে উমাইয়া কর্তৃক তা প্রচার করা
২৩৭. আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন হযরত সা'দ ইবন মু'আয (রা) উমরা আদায়ের জন্যে মক্কা শরীফ গমন করেছিলেন। এ সময়ে তিনি সাফওয়ান ইবন উমাইয়ার বাড়ীতে ওঠেন। উমাইয়া সিরিয়া যাবার পথে মদীনায় সা'দের বাড়ীতে যাত্রা বিরতি করত। এ যাত্রায় সা'দ (রা) উমাইয়ার বাড়ীতে উঠার পর উমাইয়া তাঁকে বলল হে সা'দ আপনি একটু অপেক্ষা করুন। দুপুর হলে পরে স্থানীয় জনগণ কা'বা গৃহ থেকে সরে যাবে তখন আমি আপনাকে নিয়ে সেখানে যাব এবং তাওয়াফ করব। সময়মত হযরত সা'দ তাওয়াফ করছিলেন। তখন আবু জাহল সেখানে এসে বলল, এই লোক কে, যে নিরাপদে কা'বাগৃহের তাওয়াফ করছে? হযরত সা'দ (রা) বললেন, আমি সা'দ। আবু জাহল বলল, তুমি এখানে নিরাপদে তাওয়াফ করে যাচ্ছ অথচ তোমরা মুহাম্মাদকে আশ্রয় দিয়েছ। উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হল। উমাইয়া বলল, ওহে সা'দ, আবু হাকামের সাথে চড়া স্বরে কথা বলো না, তিনি কিন্তু এই জনপদের নেতা। হযরত সা'দ বললেন আমাকে তাওয়াফে বাধা দিলে আমি তোমার সিরিয়া যাবার পথ বন্ধ করে দেব। উমাইয়া বলেই যাচ্ছিল যে, আবু হাকামের সাথে চড়া স্বরে কথা বলবে না তিনি এ অঞ্চলের নেতা এবং তাকে থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে সা'দ রেগে গেলেন এবং বললেন তুমি আমার নিরাপত্তা প্রত্যাহার করে নিতে পার আমি মুহাম্মদ (ﷺ) কে শুনেছি যে, তিনি বলছিলেন তিনি তোমাকে হত্যা করবেন। উমাইয়া বলল, আমাকেই হত্যা করবে? সা'দ বললেন, হাঁ, তোমাকে। উমাইয়া বলল মুহাম্মদ (ﷺ) তো কখনো মিথ্যা বলে না। কা'বা প্রাঙ্গণ থেকে বের হয়ে উমাইয়া তার স্ত্রীর নিকট গিয়ে বলল ইয়াছরিবী ভাই সা'দ কি বলেছে, তা কি শুনেছ? এই বলে সে হযরত সা'দের মন্তব্য তাকে শোনাল। বদর যুদ্ধ উপলক্ষে কুরায়শ নেতৃবন্দের পক্ষ থেকে যখন যুদ্ধে অংশগ্রহণের আহ্বান এল এবং সকলে যুদ্ধে উদ্দেশ্যে বের হল তখন উমাইয়ার স্ত্রী তাকে বলল তোমার ইয়াছরিবী ভাই তোমাকে কি বলেছে তা কি তোমার স্মরণ নেই? একপর্যায়ে উমাইয়া যুদ্ধে না যাবার ইচ্ছা করেছিল। কিন্তু আবু জাহল তাকে বলল, আপনি এ সকলের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি। আপনি বরং আমাদের সাথে বের হয়ে এক-দুইদিন অগ্রসর হোন্ শেষ পর্যন্ত উমাইয়া তাদের সাথে বের হল এবং বদর প্রান্তরে মহান আল্লাহ্ তাকে হত্যা করলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب إخبار النبى - صلى الله عليه وسلم - بمصرع أمية بن خلف فى وقعة بدر وتبليغه ذلك قبل حصوله ولذلك قصة
عن عبدالله (6) قال أنطلق سعد بن معاذ معتمرا فنزل على صفوان ابن أمية بن خلف وكان أمية اذا انطلق الى الشام فمر بالمدينه نزل على سعد، فقال امية لسعد انتظر حتى اذا انتصف النهار وغفل الناس انطلقت فطفت، فبينما سعد يطوف اذ أتاه ابو جهل فقال من هذا يطوف بالكعبة آمنا؟ قال سعد أنا سعد، فقال أبو جهل تطوف آمنا وقد آويتم محمدا فتلاحيا (7) فقال أمية لسعد لا ترفعن صوتك على ابى الحكم فانه سيد أهل الوادى، فقال له سعد والله أن منعتنى أن أطوف بالبيت لآقطعن اليك متجرك الى الشام فجعل أمية يقول لا ترفعن صوتك على أبى الحكم وجعل يمسكه، فغضب سعد فقال دعنا منك فانى سمعت محمدا - صلى الله عليه وسلم - يزعم انه قاتلك، قال اياى؟ قال نعم قال والله ما يكذب محمد، فلما خرجوا رجع إلى امرأته فقال أما علمت ما قال اليثربى؟ فأخبرها به، فلما جاء الصريخ (1) وخرجوا الى بدر قالت امرأته أما تذكر ما قال أخوك اليثربى؟ فأراد أن لا يخرج فقال له أبو جهل انك من اشراف الوادى فسر معنا يوما او يومين، فسار معهم فقتله الله عزوجل