মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৩৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: কুরায়শ নেতাদের মৃত্যুর পূর্বেই রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক তাদের মৃত্যুস্থল জানিয়ে দেয়া, তাদের মরদেহ কূপে ফেলে দেয়া এবং ধমক ও তিরস্কারের সাথে তাদের সাথে কথা বলা
২৩৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, বদর দিবসে রাসূলুল্লাহ (ﷺ) কূপে নিক্ষিপ্ত কুরাইশ নেতা উতবা, আবু জাহল ও তাদের সঙ্গীদের নিকট যখন গেলেন তখন সেখানে দাঁড়িয়ে বললেন, মহান আল্লাহ্ তোমাদেরকে খুবই মন্দ প্রতিফল দিয়েছেন। তোমরা তো এমন এক নবীর সম্প্রদায় যারা নবীকে ভীষণভাবে প্রত্যাখ্যান ও দূরে সরিয়ে দিয়েছে। সাহাবা-ই-কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ (ﷺ), আপনি তো এমন কতক লোকের সাথে কথা বলছেন যারা মরে লাশ হয়ে আছে। তিনি বললেন, তোমরা আমার কথা ওদের চেয়ে বেশি উপলব্ধি করছ না।
উরওয়া (রা) হতে বর্ণিত যে, হযরত আয়েশা (রা) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছিলেন, বদর যুদ্ধে নিহত কাফিরদের মরদেহ কূপের মধ্যে ফেলে দেয়ার জন্যে। ওদেরকে কূপে ফেলে দেয়া হয়েছিল। তবে উমাইয়া ইব্ন খালফের লাশ কূপে নেয়া যায়নি। তার লৌহবর্মের মধ্যে লাশ পঁচে ফুলে উঠেছিল। টেনে নিয়ে যাবার সময় দেহ ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। ফলে মৃত্যুস্থলেই পাথর ও মাটি দিয়ে তার লাশ ঢেকে দেয়া হয়েছিল। ওদেরকে কূপে নিক্ষেপ করার পর রাসূলুল্লাহ (ﷺ) ওদের নিকট এসে দাঁড়ালেন এবং বললেন ওহে কূপ-অধিবাসীগণ। তোমাদের প্রভূ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কি তোমরা সত্য পেয়েছ? আমি তো আমাকে দেয়া আমার প্রভূর প্রতিশ্রুতি সত্য পেয়েছি। সাহাবিগণ বললেন ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আপনি কি মরে লাশ হওয়া লোকদের সাথে কথা বলছেন? উত্তরে তিনি বললেন, ওরা নিশ্চয়ই জেনেছে যে, আমি ওদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা সত্য। হযরত আয়েশা (রা) বলেন যে, লোকজন বলাবলি করছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন "আমি ওদেরকে যা বলছি তা ওরা শুনেছে" মূলত তিনি বলেছেন, "আমি ওদেরকে যা বলেছি তা তারা জেনেছে"।

كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب إخبار النبى - صلى الله عليه وسلم - بمصارع صناديد قريش قبل موتهم ورمى جثثهم في بئر ثم ندائه اياهم بالتقريع والتوبيخ
عن عائشة رضي الله عنها (5) انها قالت لما مر النبي - صلى الله عليه وسلم - يوم بدر باولئك الرهط فألقوا في الطوي عتبة وأبو جهل وأصحابه وقف عليهم فقال جزاكم الله شرا من قوم نبي ما كان أسوأ الطرد وأشد التكذيب (6) قالوا يا رسول الله تكلم قوما جيفو فقال ما أنتم بأفهم لقولى منهم أو (1) لهم أفهم لقولى منكم
وعن عروة عنها أيضا) (2) قالت أمر رسول الله - صلى الله عليه وسلم - بالقتلى أن يطرحوا فى القليب (3) فطرحوا فيه الا ما كان من أمية ابن خلف فانه انتفخ فى درعه فملأها فذهبوا يحركوه فتزايل (4) فأقروه والقوا عليه ما غيبه فى التراب والحجارة فلما ألقاهم فى القليب وقف عليهم رسول الله - صلى الله عليه وسلم - فقال يا أهل القليب هل وجدتم ما وعد ربكم حقا؟ فانى وجدت ما وعدنى ربى حقا، قال فقال اصحابه يارسول الله أتكلم قوما موتى؟ قال فقال لهم لقد علموا أن ما وعدتهم حق، قالت عائشة والناس يقولون لقد سمعوا ما قلت لهم وانما قال رسول الله - صلى الله عليه وسلم - لقد علموا