মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৩৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: কুরায়শ নেতাদের মৃত্যুর পূর্বেই রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক তাদের মৃত্যুস্থল জানিয়ে দেয়া, তাদের মরদেহ কূপে ফেলে দেয়া এবং ধমক ও তিরস্কারের সাথে তাদের সাথে কথা বলা
২৩৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ এর অধিক কুরাইশ নেতৃবৃন্দের ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ মুতাবিক ওদেরকে বদর প্রান্তরের একটি আবর্জনাপূর্ণ নোংরা কূপে নিক্ষেপ করা হয়। রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতেন তখন সেখানে তিন রাত অবস্থান করতেন। যখন বদর যুদ্ধে জয়ী হলেন তখন সেখানে তিন রাত অবস্থান করলেন। তৃতীয় দিনে তাঁর নির্দেশে তাঁর বাহন প্রস্তুত করা হয়। তিনি পদব্রজে যাত্রা শুরু করেন। সাহাবীগণ তাঁর অনুসরণে যাত্রা শুরু করে। সাহাবীগণ বললেন যে, আমরা মনে করেছিলাম তিনি শৌচকার্যে যাচ্ছেন। তিনি এসে বদরস্থিত কূপের তীরে দাঁড়ালেন এবং নেতাদের নাম ও তাদের বাবার নাম উল্লেখ করে ওহে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক বলে বলে ডাকতে শুরু করেন এবং বলতে থাকেন যে, আল্লাহ্ এবং তাঁর রাসূলের অনুসরণ করা কি তোমাদের জন্যে সুখকর হত না? তোমাদের প্রভু তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা কি তোমরা সত্য পেয়েছে? হযরত উমার (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ), আপনি কি প্রাণহীন দেহের সাথে কথা বলছেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মুহাম্মাদের প্রাণ যাঁর হাতে তাঁর কসম করে বলছি আমি যা বলছি তা ওদের চেয়ে তোমরা বেশী শুনছ না।
কাতাদাহ বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর জন্যে মহান আল্লাহ্ ওদেরকে জীবিত করে দিয়েছিলেন, তারা তাঁর কথা শুনেছে। এটি ছিল তাদের প্রতি তিরস্কার অপমান ও প্রতিশোধমূলক।
কাতাদাহ বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর জন্যে মহান আল্লাহ্ ওদেরকে জীবিত করে দিয়েছিলেন, তারা তাঁর কথা শুনেছে। এটি ছিল তাদের প্রতি তিরস্কার অপমান ও প্রতিশোধমূলক।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب إخبار النبى - صلى الله عليه وسلم - بمصارع صناديد قريش قبل موتهم ورمى جثثهم في بئر ثم ندائه اياهم بالتقريع والتوبيخ
عن قتادة عن أنس (2) قال وحدث أنس بن مالك أن نبي الله - صلى الله عليه وسلم - أمر ببضعة وعشرين رجلا من صناديد قريش فألقوا في طوي (3) من أطواء بدر خبيث مخبث قال وكان اذا ظهر علي قوم أقام بالعرصة (4) ثلاث ليال، قال فلما ظهر علي بدر أقام ثلاث ليال حتي اذا كان الثالث أمر براحلته فشدت برحلها ثم مشي واتبعه أصحابه قالوا فما نراه ينطلق الا ليقضي حاجته قال حتي قام علي شفة الطوي فجعل يناديهم باسمائهم وأسماء آبائهم يا فلان بن فلان أسركم انكم اطعتم الله ورسوله هل وجدتم ما وعدكم ربكم حقا؟ قال عمر يا نبي الله ما تكلم من اجساد لا أرواح فيها؟ قال والذي نفس محمد بيده ما أنتم بأسمع لما أقول، منهم، قال قتادة أحياهم الله عز وجل له حتي سمعوا قوله توبيخا وتصغيرا ونقمة