মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৮৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাকে নবী করিম (ﷺ) অভিশাপ অথবা গালি দেন, অথবা তার জন্য বদদু'আ করেন, সে ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হওয়া সম্পর্কে
৮৪. 'আয়শা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট একজন বন্দীকে নিয়ে প্রবেশ করলেন, আমার অসতর্কতার দরুণ সে পালিয়ে যায়। তারপর রাসূল (ﷺ) এসে জিজ্ঞেস করেন, বন্দীটি কোথায়? আমি বলি: আমি মেয়েদের সাথে ছিলাম, তখন আমার অসতর্কাবশত সে পালিয়ে গেছে। তখন তিনি বললেন, তোমার কি হলো- আল্লাহ তোমার এক হাত বা দু'হাত কর্তণ করুন। তারপর তিনি বের হয়ে গিয়ে মানুষকে জানালেন, লোকটি পালিয়ে গেছে। তখন লোকেরা বন্দীকে খোঁজ করে ধরে নিয়ে আসলো। এরপর তিনি আমার কাছে প্রবেশ করে দেখলেন, আমি আমার দুহাত উলট পালট করে দেখছি। তিনি বললেন, তোমার কি হলো, পাগল হলে নাকি? আমি বললাম, আপনি আমার উপর বদদু'আ করেছেন, তাই আমি হাত উলট-পালট করে দেখছিলাম কোন হাতটি কাটা পড়ে। তখন রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর প্রশংসা করলেন এবং তাঁর হাত উপরের দিকে উঠিয়ে বললেন, হে আল্লাহ্! আমি একজন মানুষ, মানুষ যেভাবে রাগ করে, আমিও তেমনি রাগ করি, সুতরাং কোন মুমিন মুমিনকে যদি আমি বদদু'আ করি, তাহলে সেটা তার জন্য পবিত্রতা ও ক্ষমার কারণ করে দিন।
তার দ্বিতীয় বর্ণনায় এসেছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় আমার নিকট প্রবেশ করে কিবলামুখী হয়ে বলেন, হে আল্লাহ্! আমিতো একজন মানুষ, আমি যদি তোমার কোন বান্দাহকে প্রহার করি অথবা কষ্ট দেই, তাহলে সে জন্য আমাকে শাস্তি দিবেন না।
তার দ্বিতীয় বর্ণনায় এসেছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় আমার নিকট প্রবেশ করে কিবলামুখী হয়ে বলেন, হে আল্লাহ্! আমিতো একজন মানুষ, আমি যদি তোমার কোন বান্দাহকে প্রহার করি অথবা কষ্ট দেই, তাহলে সে জন্য আমাকে শাস্তি দিবেন না।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنه النبي صلى الله عليه وسلم أو سبه أو دعا عليه وليس هو أهل لذلك كان له زكاة وأجرا ورحمة
عن ذكوان مولى عائشة (4) عن عائشة رضي الله عنها قالت دخل علي النبي صلى الله عليه وسلم بأسير فلهوت فنه فذهب بجاء النبي صلى الله عليه وسلم فقال ما فعل الأسير؟ قالت لهوت عنه مع النسوة فخرج فقال مالك قطع الله يدك أو يديك فخرج فآذن به الناس (5) فطلبوه فجاءوا به فدخل علي وأنا أقلب يدي فقال مالك أجننت؟ قلت دعوت علي فأنا أقلب يدي أنظر ايتهما يقطعان فحمد الله وأثني عليه ورفع يديه مدا وقال اللهم اني بشر اغضب كما يغضب البشر فأيما مؤمن أو مؤمنه دعوت عليه فاجعله له زكاة وطهرا (وعنها من طريق ثان) (6) قالت دخل على رسول الله صلى الله عليه وسلم في ازار ورداء فاستقبل القبلة وبسط يديه فقال اللهم انما انا بشر فأي عبد من عبادك ضربت أو آذيت فلا تعاقبني به قال بهز فيه