মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৮৫
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাকে নবী করিম (ﷺ) অভিশাপ অথবা গালি দেন, অথবা তার জন্য বদদু'আ করেন, সে ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হওয়া সম্পর্কে
৮৫. আয়েশা (রা) বলেন, যুদ্ধে আরবদের পক্ষ থেকে রাসূল (ﷺ) কে সহযোগিতাকারীর সংখ্যা বৃদ্ধি পেল। তারা তাদের প্রাপ্য অংশে বেশী লাভের আশায় রাসূল (ﷺ) কে ঘিরে ধরলো। তখন মুহাজিরগণ রাসূল (ﷺ) কে তাদের ঘেরাও থেকে বের করার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত আয়েশা (রা) ঘরের চৌকাঠে দাঁড়ালেন, তাতেও তারা তাকে ছাড়ছিল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চাদরটি তাদের হাতে দিয়ে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে বললেন, আল্লাহ্ তাদের উপর লা'নত করুন। তখন 'আয়শা (রা) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! এ জাতি তো ধ্বংস হয়ে গেল। রাসূল (ﷺ) বললেন, কখনই নয়, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, হে আবু বকরের কন্যা! আমি আমার মহান রবের কাছে এমন একটি শর্ত দিয়েছিলাম, তিনি যার বিপরীত কাজ করবেন না। তাহলো, আমি বলেছি : আমিতো একজন মানুষ মাত্র। মানুষ যেটাতে কষ্ট অনুভব করে, আমিও তাতে কষ্ট অনুভব করি। সুতরাং কোন মু'মিন মু'মেনার প্রতি যদি আমার কোন রাগ আসে, তবে সেটাকে আপনি তার জন্য কাফফারা হিসাবে গ্রহণ করে নেন।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنه النبي صلى الله عليه وسلم أو سبه أو دعا عليه وليس هو أهل لذلك كان له زكاة وأجرا ورحمة
عن عروة بن الزبير (1) أن عائشة قالت ان امداد (2) العرب كثروا على رسول الله صلى الله عليه وسلم حتى غموه (3) وقام المهاجرون يفرجون عنه حتى قام على عتبة عائشه فرهقوه (4) فأسلم رداءه في أيديهم ووثب (5) على العتبة فدخل وقال اللهم اللعنهم (6) فقالت عائشة يا رسول الله هلك القوم فقال كلا والله يا بنت أبي بكر لقد اشترطت على ربي عز وجل شرطا لا حلف له (7) فقلت انما انا بشر أضيق كما يضيق به البشر فأي المؤمنين بدرت اليه مني بادرة فاجعلها له كفارة