মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৮৩
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাকে নবী করিম (ﷺ) অভিশাপ অথবা গালি দেন, অথবা তার জন্য বদদু'আ করেন, সে ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হওয়া সম্পর্কে
৮৩. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) 'উমর (রা)-এর মেয়ে হাফসা (রা)- এর নিকট একজন বন্দীকে প্রেরণ করে বলেন, 'তাকে ধরে রাখবে।' বর্ণনাকারী বলেন, হাফসার উদাসীনতার দরুণ সে চলে যায়। এরপর রাসূলুল্লাহ (ﷺ) প্রবেশ করে বলেন, হে হাফসা! বন্দীকে কি করেছ? সে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার উদাসীনতার সুযোগে সে বের হয়ে গিয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। তখন হাফসা (রা) এভাবে তাঁর হাত উঠালেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) প্রবেশ করে বলেন, হে হাফসা! তোমার কি অবস্থা? সে বললো, হে আল্লাহর রাসূল! আপনি তো আমার ব্যাপার পূর্বে এভাবে এভাবে বলেছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তোমার হাত সোজা করে রাখ। আমি আল্লাহ্ তা'আলার নিকট আবেদন করছি যে, আমার উম্মতের যে কোন মানুষকে আমি বদদু'আ করলে আল্লাহ যেন তা তার জন্য ক্ষমার কারণ বানিয়ে দেন।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنه النبي صلى الله عليه وسلم أو سبه أو دعا عليه وليس هو أهل لذلك كان له زكاة وأجرا ورحمة
عن أنس بن مالك (2) أن رسول الله صلى الله عليه وسلم دفع الى حفصة ابنة عمر رجلا (3) فقال احتفظي به قال فغفلت حفصه ومضى الرجل فدخل رسول الله صلى الله عليه وسلم وقال يا حفصة ما فعل الرجل؟ قالت غفلت عنه يا رسول الله فخرج فقال رسول الله صلى الله عليه وسلم قطع الله يدك فرفعت يديها هكذا فدخل رسول الله صلى الله عليه وسلم فقال ما شأنك يا حفصة؟ فقالت يا رسول الله قلت قبل لي كذا وكذا فقال لها صفي يديك فإني سألت الله عز وجل أي انسان من امتي دعوت الله عز وجل عليه ان يجعلها له مغفرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান