মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৮২
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাকে নবী করিম (ﷺ) অভিশাপ অথবা গালি দেন, অথবা তার জন্য বদদু'আ করেন, সে ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হওয়া সম্পর্কে
৮২. 'আমর ইব্ন আবূ কুররা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হুযায়ফা ইব্ন ইয়ামান মাদায়েনে ছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর বিভিন্ন কথা উল্লেখ করতেন; পরে হুযায়ফা সালমানের নিকট আসলে সালমান তাকে বলেন, হে হুযায়ফা! রাসূল (ﷺ) রাগের সময় বলতেন এবং আনন্দের সময়ও বলতেন। তিনি বলেন, তুমি কি জান, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতের কোন ব্যক্তিকে আমি রাগের সময় গালি দিয়েছি, অথবা অভিশাপ দিয়েছি; আমি যেহেতু আদমেরই সন্তান, তারা যেভাবে রাগান্বিত হয়, আমিও সেভাবে রাগান্বিত হই; বস্তুত আমাকে 'রাহমাতুল্লিল আলামীন' রূপে পাঠানো হয়েছে। সুতরাং এসব বদদু'আকে তাদের জন্য কিয়ামতের দিন তার জন্য যেন রহমত হিসাবে গণ্য করবেন।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنه النبي صلى الله عليه وسلم أو سبه أو دعا عليه وليس هو أهل لذلك كان له زكاة وأجرا ورحمة
عن عمرو بن أبي قرة (3) قال كان حذيفة (يعني ابن اليمان رضي الله عنه) بالمدائن فكان يذكر أشياء قالها رسول الله صلى الله عليه وسلم (4) فجاء حذيفة الى سلمان فيقول سلمان يا حذيفة إن رسول الله صلى الله عليه وسلم كان يغضب فيقول ويرضى ويقول (1) لقد علمت ان رسول الله صلى الله عليه وسلم خطب فقال أيما رجل من أمتي سببته سبة في غضبي أو لعنته لعنة فإنما أنا من ولد آدم أغضب كما يغضبون واما بعثني رحمة للعالمين فاجعلها صلاة عليه يوم القيامة