মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৮৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: আবদুল্লাহ ইব্ন রাওয়াহা ও হাসসান ইব্ন ছাবিতের কবিতা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৮৬. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) কবি হাসসানের জন্য মসজিদে একটি মিম্বর রেখে দিয়েছিলেন। তিনি রাসূলের তরফ থেকে সেখানে কবিতা আবৃত্তির মাধ্যমে কাফিরদের কটুক্তির জবাব দিতেন। আর রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, আল্লাহ রুহুল কুদস জিবরাঈলের মাধ্যমে হাসসানকে সহায়তা করেন, যতক্ষণ সে রাসূলের পক্ষ নিয়ে কাফেরদের তিরস্কারের জবাব দেয়।
كتاب آفات اللسان
باب ما جاء في شعر عبد الله بن رواحة وحسان بن ثابت رضي الله عنهما
عن عائشة رضي الله عنها (1) أن رسول الله صلى الله عليه وسلم وضع لحسان بن ثابت رضي الله عنه منبرك في المسجد ينافح (2) عنه بالشعر ثم يقول رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل ليؤيد حسان بروح القدس (3) يتافح عن رسول الله صلى الله عليه وسلم