মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৮৫
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: আবদুল্লাহ ইব্ন রাওয়াহা ও হাসসান ইব্ন ছাবিতের কবিতা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৮৫. ইব্ন মুসাইয়িব (রা) থেকে বর্ণিত। হাসসান কোন মজলিশে বললেন, সেখানে আবু হুরায়রা (রা) উপস্থিত ছিলেন, হে আবূ হুরায়রা! আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) কে একথা বলতে শুনেছেন, হে হাসসান, আল্লাহর রাসূলের পক্ষ থেকে (কাফেরদের নিন্দার) জবাব দাও। আল্লাহ্ তোমাকে রুহুল কুদ্স (জিবরাঈল (আ)) ফেরেশতা দ্বারা সাহায্য করবেন? তিনি বললেন, হাঁ।
كتاب آفات اللسان
باب ما جاء في شعر عبد الله بن رواحة وحسان بن ثابت رضي الله عنهما
عن ابن المسيب (9) ان حسان (10) قال في حلقة فيهم أبو هريرة رضي الله عنه أنشدك الله (11) يا أبا هريرة هل سمعت رسول الله صلى الله عليه وسلم أجب عني (12) أيدك الله بروح القدس (13) قال نعم