মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৮৭
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: এককভাবে যা এসেছে
৮৭. 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ হারামকে হারাম করেছেন আর তিনি জানতেন যে কোন কোন মানুষ সে কাজে লিপ্ত হবে। শোনো আমি তোমাদের কোমর ধরে আগুন থেকে রক্ষা করার চেষ্টা করছি, আর তোমরা কীটপতঙ্গ অথবা মাছির আগুনে ঝাঁপ দেওয়ার মতো জাহান্নামে ঝাঁপ দিচ্ছো।
كتاب آفات اللسان
باب ما جاء في المفردات
عن عبد الله بن مسعود (4) قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لم يحرم حرمة إلا وقد علم انه سيطلعها منكم مطلع (5) ألا واني آخذ بحجزكم (6) أن تهافتوا في النار كتهافت الفراش أو الذباب