মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৮০
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: লাবীদ ও উমাইয়া ইব্‌ন আবু সলতের কবিতা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৮০. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা নবী করিম (ﷺ) মিম্বারে দাঁড়িয়ে বলেন, আরবরা যেসব কবিতা বলেছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা হলো,
الا كل شيء ما خلا الله باطل
অর্থাৎ আল্লাহ্ ছাড়া সবকিছু বাতিল তথা ধ্বংস হয়ে যাবে।
রাসূল আরো বলেছেন, উমাইয়া ইব্‌ন আবু সলত তো প্রায় ইসলাম কবুল করেই ফেলেছিল।
তাঁর দ্বিতীয় বর্ণনায় নবী করিম (ﷺ) বলেন, কবিদের কথার মধ্যে সবচেয়ে সত্য কথা যাতে বলা হয়েছে, "জেনে রাখ। আল্লাহ্ ছাড়া যাবতীয় উপাস্যই বাতিল।”
كتاب آفات اللسان
باب ما جاء في شعر لبيد وأمية بن أبي الصلت
عن أبي هريرة (1) عن النبي صلى الله عليه وسلم أنه قال على المنبر اشعر بيت قالته العرب (2) (الاكل شيء ما خلا الله باطل) (3) وكاد أمية بن أبي الصلت ان يسلم (وعنه من طريق ثان) (4) عن النبي صلى الله عليه وسلم انه قال اصدق بيت قال الشاعر (الاكل شيء الخ

হাদীসের ব্যাখ্যা:

উমাইয়্যা ইবনে সালত সাকাফীও জাহেলী যুগের একজন কবি ছিল এবং তার কবিতা আল্লাহমুখী ছিল। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) তার কবিতা পছন্দ করতেন, যেমন এ হাদীস থেকে জানা গেল। রাসূলুল্লাহ (ﷺ) তার ব্যাপারে বলেছিলেন: لقد كاد يسلم في شعره যার অর্থ এই যে, সে তার কবিতার দিক দিয়ে ইসলামের কাছাকাছি এসে গিয়েছিল। অন্য এক হাদীসে এসেছে যে, তিনি একবার তার কবিতা শুনে বলেছিলেন: آمن شعره وكفر قلبه অর্থাৎ, তার কবিতা মুসলমান হয়ে গিয়েছে; কিন্তু তার অন্তর কাফেরই রয়ে গেল। উমাইয়্যা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগ পেয়েছিল এবং দ্বীনের দাওয়াতও তার কাছে পৌঁছেছিল, কিন্তু ঈমান গ্রহণের সৌভাগ্য লাভ হয়নি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান