মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৮১
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: ছয়টি গুণের সংখ্যা দিয়ে আরম্ভ বিষয়াদি প্রসঙ্গে
৮১. 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজন মুসলমানের অন্য মুসলমানের সাথে পরিচিতির (সৌহার্দের) জন্য ছয়টি জিনিস রয়েছে। তাহলো, তার সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেয়া, সে হাঁচি দিলে 'আল্ হামদুলিল্লাহ' বলা, সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সে দাওয়াত দিলে তা কবুল করা, সে মৃত্যুবরণ করলে তার জানাযায় অংশগ্রহণ করা, নিজের জন্য যেটা পছন্দ হয়, তার জন্য সেটা পছন্দ করা এবং তার অনুপস্থিতে তার কল্যাণ কামনা করা।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب السداسيات المبدوءة بعدد
عن علي رضي الله عنه (8) قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم من المعروف ست يسلم عليه اذا لقيه ويشمته إذا عطس ويعوده اذا مرض ويجيبه اذا دعاه ويشهده اذا توفى ويحب له ما يحب لنفسه وينصح له بالغيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান