মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৫৯
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয় সম্পর্কে যা এসেছে
৫৯. 'আয়শা (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেন, যাকে কোমলতার কোন অংশ দেওয়া হয়, তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের অংশ দেওয়া হয়, আত্মীয়তার সম্পর্ক, উত্তম চরিত্র ও প্রতিবেশীর সাথে ভাল ব্যবহার করলে-হায়াত কাল দীর্ঘায়িত করে এবং সন্তান-সন্ততিতে বরকত দান করে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الرباعيات
عن عائشه (10) أن النبي صلى الله عليه وسلم قال لها أنه من أعطى حظه من الرفق فقد أعطى حظه من خير الدنيا والآخرة وصلة الرحمن وحسن الخلق وحسن الجوار يعمران الديار ويزيدان في الاعمار