মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৫৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয় সম্পর্কে যা এসেছে
৫৮. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন তোমরা শোয়ার পূর্বে তোমাদের ঘরের দরজা বন্ধ করে দেবে, পাত্রের মুখ ঢেকে রাখবে, তোমাদের ঘরের আলো নিভিয়ে দেবে। পানির পাত্রের মুখ বেঁধে দেবে, কেননা, শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, সে বন্ধ মশকের মুখও খুলতে পারে না এবং সে পাত্রের মুখও খুলতে সক্ষম হয় না। আলো নিভিয়ে না দিলে দুষ্ট ইঁদুর বসবাসকারীদের ঘরে আগুন লাগিয়ে দেয়।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الرباعيات
عن جابر (5) قال قال رسول الله صلى الله عليه وسلم أغلقوا أبوابكم وخمروا آنيتكم (6) واطفئوا سرجكم وأوكئوا (7) اسقيتكم فإن الشيطان لا يفتح بابا مغلقا ولا يكشف غطاءولا يحل وكاء (8) وان الفويسقة (9) تضرم البيت على أهله يعني الفأرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান