মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৫৭
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয় সম্পর্কে যা এসেছে
৫৭. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইসলামে কোন শিগার নেই (শিগার হলো-কোন ব্যক্তি তার কন্যাকে অপর ব্যক্তির নিকট এ শর্তে বিবাহ দেয়া যে, শেষোক্ত ব্যক্তি তার কন্যাকে প্রথমোক্ত ব্যক্তির নিকট বিবাহ দেবে এবং তাদের মধ্যে মোহর দেওয়া হবে না) ইসলামে কোন হিলফ–(মৈত্রী বন্ধন নেই) ইসলামে ‘জালাব’* (যাকাতের সম্পদ একত্রীকরণ) জানাব* (দূরে সরানো) নেই।
* যাকাত যোগ্য উট বকরী ইত্যাদি একত্রিত করার জন্য মালিককে বাধ্য করাকে ‘জালাব’ এবং যাকাত আদায়কারী থেকে এগুলিকে দূরে সরিয়ে নেয়াকে 'জানাব’ বলা হয় ।
(আহমদ)
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الرباعيات
عن أنس بن مالك (4) قال قال النبي صلى الله عليه وسلم لا شغار في الاسلام ولا حلف في الاسلام ولا جلب ولا جنب
tahqiqতাহকীক:তাহকীক চলমান