মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৫৬
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয় সম্পর্কে যা এসেছে
৫৬. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি সুরমা লাগায়, সে যেন বেজোড় বার লাগায়; যে ব্যক্তি এ কাজ করে, সে উত্তম কাজ করে, আর যে এভাবে করে না, তাতে কোন দোষ নেই, আর যে ব্যক্তি কুলুপ ব্যবহার করে, তখন সে যেন তা বেজোড় ব্যবহার করে, যে এ কাজ করবে সে উত্তম কাজ করবে, আর যে করবে না তাতে কোন দোষ নেই। আর যে ব্যক্তি খাদ্য খায়, সে যেন খেলাল করে (অর্থাৎ খাদ্যের কোন জিনিস দাঁতের মাঝখানে আটকা পড়লে তা মুখ থেকে বের করে।) আর যে ব্যক্তি মুখে কোন লোকমা দেয়, সে যেন তা চিবিয়ে খায়, যে ব্যক্তি এ কাজ করবে, সে উত্তম কাজ করবে, আর যে করবে না, তাতে কোন দোষ নেই; আর যে ব্যক্তি পায়খানা করে, সে যেন লুকিয়ে করে, যদি তা সম্ভব না হয়, তাহলে কোন টিলা বা বালির পিছনে গিয়ে করে। কারণ, শয়তান আদম সন্তানের বসার স্থানে খেলা করে; (অর্থাৎ শয়তান সে স্থানে উপস্থিত হয়ে কষ্ট ও ফাসাদ সৃষ্টি করার অপেক্ষা করে।) আর যে ব্যক্তি এ কাজ করবে সে উত্তম কাজ করবে, আর যে করবে না, তাতে কোন দোষ নেই।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الرباعيات
وعنه أيضا (10) قال قال رسول الله صلى الله عليه وسلم من اكتحل فليوتر ومن فعل فقد احسن ومن لا فلا حرج عليه ومن استجمر فليوثر ومن فعل فقد أحسن ومن لا فلا حرج ومن أكل فما تخلل فليلفظ (1) ومن لاك بلسانه فليبتلع من فعل فقد احسن ومن لا فلا حرج ومن أتى الغائط فليستتر فإن لم يجد إلا أن يجمع كثيبا (2) فليستدبره فإن الشيطان يلعب بمقاعد بني آدم (3) من فعل فقد أحسن ومن لا فلا حرج