মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৮১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : অশুভ কোন কিছুতে থেকে থাকলে তা মহিলা, ঘোড়া এবং বাসস্থান রয়েছে।
১৮১। সা'দ ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (নিশাচর) পাখীর কু-লক্ষণ, সংক্রামক ব্যাধি এবং অশুভ লক্ষণ বলে কিছু নেই। যদি এটা কোন কিছুতে থেকে থাকে, তবে মহিলা, ঘোড়া এবং বাসস্থান রয়েছে।
(আবূ দাউদ। হাদীসটির সনদ সহীহ। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) এটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(আবূ দাউদ। হাদীসটির সনদ সহীহ। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) এটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب إن يك من الشؤم شئ حق ففى المرأة والفرس والدار
عن سعد بن مالك (4) أن رسول الله صلى الله عليه وسلم قال لا هامة ولا عدوى ولا طيرة، إن يكن ففى المرأة والدابة (5) والدار