মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৮০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৮০। ফযল ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে বের হলাম। তখন একটি হরিণ বাম দিকে পালিয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) এক দিকে ঝুকে পড়লেন। তখন আমি তাকে আঁকড়ে ধরে বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি কি এটাকে অশুভ লক্ষণ গণ্য করেছেন? তিনি বললেন, শুভাশুভ তো এমন বিষয়, যা তোমাকে লক্ষ্যপানে অগ্রসর হতে উদ্বুদ্ধ করে অথবা তোমাকে বিরত রাখে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে সংযোগ-বিচ্ছিন্নতা রয়েছে। কেননা, বর্ণনাকারী মাসলামা জুহানী ফযল ইবন আব্বাস (রা)-এর সাক্ষাত পান নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن الفضل بن عباس (1) قال خرجت مع رسول الله صلى الله عليه وسلم يوماً فبرح ظبى (2) فمال في شقه فاحتضنه، فقلت يا رسول الله تطيرت؟ قال إنما الطيرة ما أمضاك (3) أو ردك
tahqiqতাহকীক:তাহকীক চলমান