মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৭৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৯। আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলছেন, অশুভ লক্ষণ গ্রহণ করা শিরক। আমাদের সবারই এটা হয়। তবে আল্লাহ তাওয়াক্কুলের দ্বারা তা দূরও করে দেন।
(ইবন মাজাহ, তায়ালিসী)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن عبد الله (6) قال قال رسول الله صلى الله عليه وسلم الطيرة (7) شرك وما منا إلا (8) ولكن الله يذهبه بالتوكل
tahqiqতাহকীক:তাহকীক চলমান