মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৮২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : অশুভ কোন কিছুতে থেকে থাকলে তা মহিলা, ঘোড়া এবং বাসস্থান রয়েছে।
১৮২। সালিম (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, অশুভ (যদি থাকে, তবে) তিনটি বস্তুর মধ্যে রয়েছে। ঘোড়া, নারী এবং বাসস্থান।
বর্ণনাকারী সুফিয়ান (র) বলেন, আমরা এই অশুভ লক্ষণ গ্রহণের হাদীসটি কেবল সালিম (র) সূত্রে সংরক্ষণ করেছি।
(মুসলিম, মালিক, আবূ দাউদ)
বর্ণনাকারী সুফিয়ান (র) বলেন, আমরা এই অশুভ লক্ষণ গ্রহণের হাদীসটি কেবল সালিম (র) সূত্রে সংরক্ষণ করেছি।
(মুসলিম, মালিক, আবূ দাউদ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب إن يك من الشؤم شئ حق ففى المرأة والفرس والدار
عن سالم عن أبيه (1) أن النبى صلى الله عليه وسلم قال الشؤم في ثلاث: الفرس والمرأة والدار، قال سفيان إنما نحفظه عن سالم (2) يعنى الشؤم