মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৭৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৬। আবূ যুবায়র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির (রা)-কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি অশুভ লক্ষণ গ্রহণ এবং সংক্রামক ব্যাধি সম্বন্ধে কিছু বলেছেন, জাবির (রা) বললেন, আমি তাঁকে বলতে শুনেছি,
كُلُّ عَبْدٍ طَائِرُهُ فِي عُنُقِهِ
(প্রত্যেক মানুষের কর্ম তার গ্রীবাদেশে রয়েছে।)
(হাদীসটি ইবন জারীর স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা করেছেন। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। ইহার সূত্রে বর্ণনাকারী ইবন লাহী'আ সমালোচিত। তবে তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن أبى الزبير (2) قال سألت جابراً أقال النبى صلى الله عليه وسلم في الطيرة والعدوى شيئاً؟ قال جابر سمعته يقول كل عبد طائره في عنقه
tahqiqতাহকীক:তাহকীক চলমান