মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৭৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৫। আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তিকে অশুভ লক্ষণ প্রয়োজনীয় কাজ হতে বিরত রাখল, সে শিরক করল। লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এর কাফফারা কী হবে? তিনি বললেন, তখন সে এ কথা বলবে,
اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرَكَ وَلَا طَيْرَ إِلَّا طَيْرَكَ
'হে আল্লাহ! আপনার (প্রদত্ত) কল্যাণ ব্যতীত কোন কল্যাণ নেই, আপনার (প্রদত্ত( অকল্যাণ ব্যতীত কোন অকল্যাণ নেই।
(হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন এর সনদে বর্ণনাকারী ইবন লাহি'আ সমালোচিত। তবে তার হাদীস হাসান। এ ছাড়া বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)

كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن عبد الله بن عمرو (6) قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم من ردّته الطيرة من حاجة فقد أشرك (7) قالوا يا رسول الله ما كفارة ذلك (1)؟ قال أن يقول أحدهم اللهم لا خير إلا خيرك ولا طير إلا طيرك