মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৭৪
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৪। সা'ঈদ ইবন মুসাইয়িব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সা'দ ইবন আবি ওয়াক্কাস (রা)-কে অশুভ লক্ষণ গ্রহণ করা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি আমাকে ধমকালেন এবং বললেন, তোমাকে এ সম্বন্ধে কে হাদীস বর্ণনা করেছে? তখন আমি সে লোকের ব্যাপারে তাকে অবহিত করা অপসন্দ করলাম, যে আমার নিকট হাদীস বর্ণনা করেছে। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সংক্রামক ব্যাধি, অশুভ লক্ষণ এবং (নিশাচর) পাখীর কু-লক্ষণ বলে কিছু নেই। যদি শুভাশুভ কোন কিছুতে থেকে থাকে, তবে ঘোড়া, মহিলা এবং বাসস্থানে রয়েছে। যখন তোমরা কোন ভূ-খণ্ডে মহামারির সংবাদ শোন, তবে সেখানে অবতরণ করো না। আর যদি তোমরা সেখানে থাক, তবে পালিয়ো না।
(আবূ দাউদ। তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن سعيد بن المسيب (3) قال سالت سعد بن أبى وقاص رضى الله عنه عن الطيرة (4) فانتهرنى وقال من حدثك؟ فكرهت أن أحدثه من حدثنى، قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هام، إن تكن الطيرة في شئ ففى الفرس والمرأة والدار (5)، وإذا سمعتم بالطاعون بأرض فلا تهبطوا وإذا كان بأرض وأنتم فيها فلا تفروا منه
tahqiqতাহকীক:তাহকীক চলমান