মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৭৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৭। মু'আবিয়া ইবন হাকাম সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, আমরা জাহিলী যুগে কিছু কাজ করতাম। যেমন, আমরা (বিভিন্ন উপায়ে) শুভাশুভ লক্ষণ গ্রহণ করতাম। এ সম্বন্ধে আপনি কি বলেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা এমন একটি বিষয় যা কেবল তুমি তোমার মনের ভিতর অনুভব কর। (এর কোন বাস্তবতা নেই।) তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমরা জ্যোতিষের নিকট যেতাম? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এখন হতে আর জ্যোতিষের নিকট যেয়ো না।
(হাদীসটি 'হুদুদ' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি 'হুদুদ' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن معاوية بن الحكم السُّلمى (4) أنه قال لرسول الله صلى الله عليه وسلم أرأيت أشياء كنا نفعلها في الجاهلية، كنا نتطير، قال رسول الله صلى الله عليه وسلم ذلك شئ تجده في نفسك فلا يصدنك، قال يا رسول الله كنا نأتى الكهان، قال فلا تأت الكهان