মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৭১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হওয়া সম্পর্কিত বর্ণনা।
১৭১। হুসায়ন (র) তার পিতা থেকে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, তোমরা কুষ্ঠরোগীদের প্রতি দীর্ঘক্ষণ তাকিয়ে থেকো না। যদি তাদের সঙ্গে আহার কর, তবে তোমাদের ও তাদের মধ্যে যেন এক বর্শা পরিমাণ দূরত্ব থাকে।
(হাদীসটির সূত্রে বর্ণনাকারী ফারজ ইবন ফুযালা-কে আহমাদ (র) ও অন্যান্যগণ নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু নাসাঈ (র) এবং আরো অনেকে দুর্বল বলেছেন। এ ছাড়া এর অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في ثبوتها
عن حسين عن أبيه رضى الله عنه (3) عن النبى صلى الله عليه وسلم قال لا تديموا النظر إلى المجذَّّمين، وإذا واكلتموهم فليكن بينكم وبينهم قيد رمح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৭১ | মুসলিম বাংলা