মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৭২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হওয়া সম্পর্কিত বর্ণনা।
১৭২। আমর ইবন শারীদ (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, বনূ সাকীফ গোত্রের কুষ্ঠরোগী নবী (ﷺ)-এর নিকট বায়'আত গ্রহণ করার জন্য আসল। তখন আমি তার নিকট এ ব্যাপারে সংবাদ দিলাম। তিনি বললেন, তার নিকট গিয়ে সংবাদ দাও যে, আমি তাকে বায়'আত করে নিয়েছি। সে যেন ফিরে যায়।
(মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ)
(মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في ثبوتها
عن عمرو بن الشريد عن أبيه (5) قال قدم على النبى صلى الله عليه وسلم رجل مجذوم من ثقيف ليبايعه، فأتيت النبى صلى الله عليه وعلى آله وصحبه وسلم فذكرت ذلك له، فقال إئته فأخبره أنى قد بايعته فليرجع