মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৭০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হওয়া সম্পর্কিত বর্ণনা।
১৭০। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কুষ্ঠরোগীদের প্রতি দীর্ঘক্ষণ তাকিয়ে থেকো না।*
*কেননা, এতে তার প্রতি তুচ্ছতা প্রদর্শন করা হবে, তখন সে কষ্টবোধ করবে। অথবা রোগীর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে সে বিরক্তিভাব করবে। এজন্য এরূপ করতে নিষেধ করা হয়েছে।
(ইবন মাজাহ, তায়ালিসী। বুসীরী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في ثبوتها
عن ابن عباس (1) قال قال رسول الله صلى الله عليه وسلم لا تديموا إلى المجذومين النظر
tahqiqতাহকীক:তাহকীক চলমান