মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৬৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হওয়া সম্পর্কিত বর্ণনা।
১৬৯। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অসুস্থ পশুপালের মালিক (স্বীয় পশুগুলো) সুস্থ পালের মালিকের কাছে নিয়ে যাবে না।*
*এরূপ করতে এ জন্য নিষেধ করা হয় নি যে, রোগ সংক্রমণ হবে; বরং সে সময় যদি আল্লাহর নির্দেশে সুস্থ উটগুলো অসুস্থ হয়ে পড়ে, তবে মালিকের মনে যেন এই কুমন্ত্রণা সৃষ্টি না হয় যে, রোগ সংক্রমণ হয়।
(মুসলিম, আবূ দাউদ, ইবন মাজাহ ও অন্যান্য)

كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في ثبوتها
عن أبى هريرة (3) قال قال رسول الله صلى الله عليه وسلم لا يورد ممرض (4) على مصح