মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৬৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ

পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৮। সায়িব ইবন ইয়াযীদ (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, সংক্রামক ব্যাধি, সফর মাসের কু-লক্ষণ এবং (নিশাচর) পাখীর কু-লক্ষণ বলে কিছু নেই।
(মুসলিম)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة

باب ما جاء في نفى العدوى
عن السائب بن يزيد (2) بن أخت نمر أن النبى صلى الله عليه وسلم قال لا عدوى ولا صفر ولا هامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান