মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৬৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৭। তারই সূত্রে বর্ণিত। তিনি ইকরিমা (র) থেকে, তিনি ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেন, অশুভ লক্ষণ, সংক্রামক ব্যাধি, (নিশাচর) পাখীর কু-লক্ষণ, সফর মাসের কু- লক্ষণ বলে কিছু নেই। বর্ণনাকারী বলেন, তখন একলোক বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমরা চর্মরোগবিশিষ্ট একটি বকরী নিয়ে ছাগলের পালে দেই। এরপর সকল ছাগল চর্মরোগী হয়ে যায়। তিনি বললেন, তা হলে প্রথম ছাগলে চর্মরোগ কে দিল?
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা তবারানী একাধিক সূত্রে বর্ণনা করেছেন। কতক সূত্র নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা তবারানী একাধিক সূত্রে বর্ণনা করেছেন। কতক সূত্র নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة
باب ما جاء في نفى العدوى
باب ما جاء في نفى العدوى
وعنه أيضاً عن عكرمة عن ابن عباس أن النبى صلى الله عليه وسلم قال لا طيرة ولا عدوى ولا هامة ولا صفر، قال فقال رجل يا رسول الله إنا لنأخذ الشاة الجرباء فنطرحها في الغنم فتجرب، قال فمن أعدى الأول؟