মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৬৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ

পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৬। সিমাক (র) থেকে বর্ণিত। তিনি ইকরিমা (র) থেকে, তিনি ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সংক্রামক ব্যাধি, অশুভ লক্ষণ, সফর মাসের কু-লক্ষণ এবং (নিশাচর) পাখীর কু-লক্ষণ বলে কিছু নেই। এরপর সিমাক (র) বর্ণনা করলেন যে, এত হল একটি প্রাণী, যা মানুষের পেটে হয়। তখন একলোক বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। একশটি উটের মধ্যে একটি চর্মরোগবিশিষ্ট উট থাকলে সবগুলোকে চর্মরোগী বানিয়ে দেয়? নবী (ﷺ) বললেন, তা হলে প্রথম উটে চর্মরোগ কে দিল?
(হাদীসটি ইবন মাজাহ সংক্ষেপে বর্ণনা করেছেন। এর সনদ সহীহ।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة

باب ما جاء في نفى العدوى
عن سماك عن عكرمة عن ابن عباس (6) أن رسول الله صلى الله عليه وسلم قال لا عدوى ولا طيرة ولا صفر ولا هام، فذكر سماك أن الصفر دابة تكون في بطن الإنسان (7) فقال رجل يا رسول الله تكون في الإبل الجربة في المائة فتجربها؟ فقال النبى صلى الله عليه وسلم فمن أعدى الأول؟
tahqiqতাহকীক:তাহকীক চলমান