মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৬৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ

পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৫। আবূ যুবায়র (রা) সূত্রে হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সংক্রামক ব্যাধি, অশুভ লক্ষণ এবং পথ ভুলানো ভূত-প্রেত বলে কিছু নেই।
(মুসলিম, আবূ দাউদ ও অন্যান্য।
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة

باب ما جاء في نفى العدوى
عن أبى الزبير (4) عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة (5) ولا غول
tahqiqতাহকীক:তাহকীক চলমান