মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৬৪
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৪। ইবন জুরায়জ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ যুবায়র (র) আমাকে সংবাদ দিয়েছেন যে, তিনি জাবির ইবন আবদিল্লাহ (রা)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, সংক্রামক ব্যাধি, সফর মাসের কু-লক্ষণ, পথ ভুলানো ভূত-প্রেত বলে কিছু নেই।
বর্ণনাকারী (ইবন জুরায়জ) বলেন, আমি আবূ যুবায়র (র)-কে বলতে শুনেছি যে, জাবির (রা) লোকদের নিকট لَا صَفَرَ (সফর মাসের কু-লক্ষণ বলতে কিছু নেই)-এর ব্যাখ্যা করেছেন। আবূ জুবায়র (র) বলেছেন, الصَّفَرُ অর্থ পেট। তখন জাবির (রা)-কে বলা হল যে, তবে উপরোক্ত বক্তব্যের অর্থ কি? তিনি বললেন, এর দ্বারা পেটের প্রাণী উদ্দেশ্য। বর্ণনাকারী বলেন, কিন্তু তিনি الغول-এর ব্যাখ্যা করেন নি। তবে আবু যুবায়র (র) নিজের পক্ষ হতে বলেছেন যে, এটা হল স্ত্রী শয়তান, যেমনটি লোকেরা ধারণ করে থাকে।
(মুসলিম, আবূ দাউদ ও অন্যান্য)

كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة
باب ما جاء في نفى العدوى
باب ما جاء في نفى العدوى
عن ابن جريج (2) أخبرنى أبو الزبير أنه سمع جابر بن عبد الله يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا عدوى ولا صفر ولا غول (3) وسمعت أبا الزبير يذكر أن جابراً فسر لهم قوله لا صفر، فقال أبو الزبير الصفر البطن، قيل لجابر كيف هذا القول فقال دوأب البطن، قال ولم يفسر القول، قال أبو الزبير من قبله هذا الغول الشيطانة التي يقولون