মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৬১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ

পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সংক্রামক ব্যাধি, সফর মাসের কু-লক্ষণ, (নিশাচর) পাখীর কু-লক্ষণ বলে কিছু নেই।* এক বেদুঈন বলল, তা হলে উটের এই অবস্থা কেন হয় যে, উটপাল বালুকাময় ময়দানে হরিণের ন্যায় বিচরণ করে, তখন তাদের সঙ্গে চর্ম রোগাক্রান্ত একটি উট এসে মিশে যায় এবং সে অন্যান্য উটকেও চর্মরোগী বানিয়ে দেয়? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা হলে প্রথম উটে চর্মরোগ কে দিল?
(বুখারী, মুসলিম, আবূ দাউদ ও অন্যান্য)
*জাহেলী যুগের লোকদের ধারণা ছিল যে, সফর মাস অশুভ। এজন্য তারা নিজেদের সুবিধা অনুযায়ী কোন সময় মুহাররমকে সফর আর কোন সময় সফরকে মুহাররাম বানিয়ে নিত। এর আরো একটি অর্থ হলো, বড় ক্রিমি জাতীয় সাপের মত এক প্রকার প্রাণী, যা পেটে জন্ম নিত। জাহিলী যুগের লোকদের ধারণা অনুযায়ী এটা চর্মরোগের ন্যায় সংক্রামক।
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة

باب ما جاء في نفى العدوى
عن أبى هريرة (7) قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى (8) ولا صفر ولا هامة (9) قال أعرابى فما بال الإبل تكون في الرمل كأنها الظباء (1) فيخالطها البعير الأجرب فيجربها (2) فقال النبى صلى الله عليه وسلم فمن كان أعدى الأول
tahqiqতাহকীক:তাহকীক চলমান