মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৬০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: বদ-নযর হতে রক্ষা পাওয়ার ঝাড়ফুঁক।
১৬০। উবায়দুল্লাহ ইবন রিফা'আ যারকী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আসমা বিনতে উমায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ), জা'ফর (রা)-এর সন্তানাদির ওপর বদ-নযর লাগে। আমি কি তাদের জন্য ঝাড়ফুঁক করাব? তিনি বললেন, হ্যাঁ, কেননা, যদি কোন বস্তু তাকদীরের ওপর অগ্রগামী হতে পারত, তবে বদ-নযর তার অগ্রগামী হত।
(তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ, তাহাবী। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب الرقية من العين
عن عبيد الله بن رفاعة الزرقى (3) قال قالت أسماء (بنت عميس) رضى الله عنها يا رسول الله إن بنى جعفر (4) تصيبهم العين أفأسترقى لهم؟ قال نعم فلو كان شئ سابق القدر (5) لسبقته العين
tahqiqতাহকীক:তাহকীক চলমান