মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৫৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: বদ-নযর হতে রক্ষা পাওয়ার ঝাড়ফুঁক।
১৫৯। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বদ-নযর হতে (রক্ষার জন্য) রাসূলুল্লাহ (ﷺ)-কে ঝাড়ফুঁক করতাম। আমি আমার হাত তাঁর বক্ষদেশে রেখে বলতাম,
امْسَحُ الْبَأْسَ رَبَّ النَّاسِ بِيَدِكَ الشَّفَاءُ، لَا كَاشِفَ لَهُ إِلَّا أَنْتَ.
"হে মানুষের রব! দুঃখ-বেদনা নিরাময় করুন। কেবল আপনার হাতে রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। আপনি ব্যতীত কেউ বিপদ হতে মুক্তি দানকারী নেই।
(মুসলিম)

كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب الرقية من العين
وعنها أيضاً (1) قالت كنت أرقى رسول الله صلى الله عليه وسلم من العين فأضع يدى على صدره، امسح البأس (2) رب الناس بيدك الشفاء لا كاشف له إلا أنت