মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৫৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: বদ-নযর হতে রক্ষা পাওয়ার ঝাড়ফুঁক।
১৫৮। আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁকে বদ-নযর হতে (বেঁচে থাকার জন্য) ঝাড়ফুঁক করতে নিষেধ করেছেন।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ, হাকিম ও অন্যান্য)
তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) (কোন ঘরে) প্রবেশ করে এক শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন। তখন বললেন, তোমাদের এই শিশুর কী হল? সে কেন কাঁদছে? বদ-নযর হতে রক্ষার জন্য তাকে কেন ঝাড়ফুঁক কর নি?
(হাদীসটি এই শব্দে অন্যত্র পাওয়া যায়নি। এর সনদ উত্তম।)

كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب الرقية من العين
عن عائشة رضى لاله عنها (5) أن النبى صلى الله عليه وسلم أمرها أن تسترقى من العين (6) (وعنها أيضاً) (7) قالت دخل النبي صلى الله عليه وسلم فسمع صوت صبي يبكي، فقال ما لصبيكم هذا يبكى فهلا استرقيتم له من العين